প্রেস বিজ্ঞপ্তি: ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত ভোলা সদর উপজেলার টকবি মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার (২১ জুন) সকাল ১০টায় মাদকবিরোধী সচেতনতা মুলক আলোচনা সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়’র সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দীন, মেম্বার টকবি ইউনিয়ন ভোলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনি অসীম আচার্য্য প্রধান শিক্ষক, টকবি মাধ্যমিক বিদ্যালয়।
উক্ত ক্যাম্পেইন ও আলোচনা সভায় মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কিত ডিজিটাল স্কেল, জ্যামিতি বক্স প্রদান করা হয়। তাছাড়া ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যস্ত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অধিদপ্তর হতে সরবরাহকৃত খাতা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষকদের মাঝে মাউস ফ্যাড বিতরণ করা হয়।




