সিলেট প্রতিনিধি: সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। রাস্তাঘাটে পানি উঠে যান চলাচলও বন্ধ রয়েছে। নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নতুন করে আরো কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট : বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে বিপৎসীমা অতিক্রম করেছে নদনদীর পানি। ইতোমধ্যে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সুরমার পানি প্রবেশ করেছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় দেখা দিয়েছে বন্যা। বিশেষ করে গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি উপজেলার ৭টি ইউনিয়নে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একই সঙ্গে কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার কয়েকটি সড়কে পানি উঠে যাওয়ায় যাতায়াতে বিঘ্ন ঘটছে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, গতকাল সোমবার বিকাল ৩টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ১৩.২৩ সে.মি.। সুরমা নদীর সিলেট পয়েন্টেও পানি বেড়েছে। বিকাল ৩টা পর্যন্ত পানি রেকর্ড কার হয়েছে ১০.৩১ সে.মি.। এ পয়েন্টের বিপৎসীমা হচ্ছে ১০.৮০ সে.মি.।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আগামী কয়েক দিনে জেলায় ১ হাজার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জে ফের বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ৪-৫ দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও ছাতক উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এসব এলাকায় রাস্তাঘাটে পানি উঠায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ৩ লাখেরও বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ইতোমধ্যে অনেকেই বসতভিটার আসবাবপত্র সরিয়ে নৌকায় করে উঁচু স্থানে নিয়ে যাচ্ছে।

পানি উন্নয় বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, রক্তি নদীর পানি বেড়েছে।

এদিকে ছাতক পয়েন্টে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে যাচ্ছে উপজেলার নিম্নাঞ্চল। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী জানান, বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।