নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলার দ্যুল্লাতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেজর পাড়া গ্রামের পরিতক্ত আর্মি ক্যাম্প থেকে ৩০০ বোতল দেশী মদসহ একজনকে আটক করেছে স্থানীয় জনতা।
আজ শনিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম নুর আলম, পিতা-মৃত মোজাম্মেল। পরে থানায় জানালে পুলিশ এসে মাদকসহ নুর আলমকে থানায় নিয়ে যায় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত লক্ষিছড়ি থানায় কোন মামলা রুজু করা হয়নি। তবে তাকে লক্ষিছড়ি থানায় রাখা হয়েছে বলে জানা যায়। সকালে থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হবে বলে জানা যায়।
Post Views: 190




