চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ। শনিবার দুপুরে উপজেলার গোপালনগর ও উমরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে সারভর্তি দুটি ভটভটি শ্যামপুরের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে কৃষি অফিস সেখানে অভিযান চালায়।

অভিযানকালে ওই দুটি ভটভটি থেকে মোট ১৬৯ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে ১৫৫ বস্তা ডিএপি, ৯ বস্তা এমওপি এবং ৫ বস্তা টিএসপি সার রয়েছে। তবে এই ঘটনায় সারের মালিককে আটক করা সম্ভব হয়নি। জব্দ করার পর সারগুলো স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

কৃষি কর্মকর্তা নয়ন মিয়া আরও জানান, জব্দকৃত এই সার প্রশাসনের উপস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে।