প্রেস বিজ্ঞপ্তি: গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আয়োজনে আজ বৃহস্পতিবার (১১ মে) সকালে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো: অলিউর রহমান।
সভায় অতিরিক্ত জেলা (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো; পুলিশ সুপার, মেয়র,উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ,জেলা মৎস্য কর্মকর্তা; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর; উপ-পরিচালক, এনএসআই, জেলা পরিষদ চেয়ারম্যান এর প্রতিনিধি; সভাপতি, ক্যাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা; গাইবান্ধা চেম্বার অব কর্মাস এর প্রতিনিধি; সাংবাদিক; সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলার খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও খাদ্য ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং আনীত সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে সকলে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব মো: মিলন মিয়া।




