নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী উপকূলীয় বন বিভাগের উদ্যোগে আজ শনিবার (০৮ অক্ঠোবর) সকালে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে বিশ্ব পরিযায়ী পাখি দিবস” ২০২২, উদযাপন করা হয়। আন্তর্জাতিক ভাবে এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ম্লান করলে রাতের আলো,পাখিরা থাকবে আরো ভাল ”।আয়োজিত বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে র্যালী পরবর্তী ১ টি শালিক ও ২ টি ঘুঘু পাখি অবমুক্ত করণের মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান।
https://www.facebook.com/100014115347203/videos/pcb.1450139095466588/1169039513683115
অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মেহেরাব হোসাইন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সুবর্নচর উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন কর্মকর্তাগণ, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ।
Post Views: 340




