প্রেস বিজ্ঞপ্তি: সিলেটে পরিবেশগত মান উন্নয়নে অংশীজনের সাথে মতবিনিময় সভা আজ শনিবার (০৮ অক্ঠোবর) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে পরিবেশ উন্নয়ন অন্যতম। এ লক্ষ্যে মতবিনিময় সভায় পরিবেশগত বিভিন্ন বিষয় – প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও নিয়ন্ত্রণ, শিল্প প্রতিষ্ঠানে ইটিপি ও সিইটিপির ব্যবহার নিশ্চিতকরণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, হাওর এলাকার পরিবেশ রক্ষা, ইটভাটা এর নিয়ন্ত্রণ ও পরিচালনা, পর্যটন খাতের উন্নয়নসহ ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ এর উন্নয়নে সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
Post Views: 265




