বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি সিগারেট সহ ১ পাচারকারীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।আজ শুক্রবার(০৭ অক্টোবর) আনুমানিক রাত পৌনে ১ টার সময় ঘুমধুম রাবার বাগান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহাতীত সিএনজি তল্লাশি করে ৫০০ প্যাকেট বিদেশি সিগারেট সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত আসামি উখিয়া উপজেলার মরিচ্যা পাগলিরবিলের আবুল হোসেনের ছেলে ইমাম হোসেন (৩০)।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, মাদক চোরালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) টানটু শা্হ বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যছড়ি থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে।




