বান্দরবান প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে টানা সরকারি ছুটিতে বান্দরবানে পর্যটকদের ঢল নেমেছে। এরই মধ্যে বেশিরভাগ আবাসিক হোটেলগুলোতে শতভাগ বুকিং শেষ হয়েছে। ফলে নতুন করে বুকিং পাচ্ছেন না অনেকে।আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) আবাসিক হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সরেজমিন কয়েকটি হোটেল রিসোর্টে দেখা যায়, কেউ কেউ হোটেলের কক্ষ ছাড়ছেন। আবার কেউবা পরিবার-পরিজন নিয়ে কক্ষে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে আগাম বুকিং না দিয়ে যারা এসেছেন তারা এক হোটেল থেকে অন্য হোটেলে ঘুরছেন কক্ষ বুকিং নিতে।

স্থানীয়রা জানান, পর্যটননগরী বান্দরবানে সারা বছরই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার পর্যটক। তবে সরকারি বিশেষ ছুটির দিনে পর্যটকদের সংখ্যা বাড়ে কয়েকগুণ। নতুন নতুন পর্যটন কেন্দ্র উন্মোচনের পাশাপাশি বাড়ছে হোটেল রিসোর্টও। তবুও আবাসন সংকটে অনেককে রাস্তা ও গাড়িতে রাতযাপন করতে হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, হোটেল হিল ভিউ, হোটেল হিল্টন, হোটেল গ্র্যান্ড ভ্যালি ও লাবাতং অক্টোবরের জন্য সম্পূর্ণ বুকিং নিয়েছেন ভ্রমণপ্রত্যাশীরা।
লাবাতং হিল রিসোর্টের সহকারী ব্যবস্থাপক ফাহাদ সাদিক জানান, ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে। ১৫ অক্টোবর পর্যন্ত রিসোর্টের সব কক্ষ বুকিং থাকবে বলে জানান তিনি।
হোটেল গার্ডেন সিটির মালিক মো. জাফর জানান, ৮ অক্টোবর পর্যন্ত সব কক্ষ বুকিং রয়েছে।

বান্দরবান হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, বান্দরবানে পাঁচ হাজারের বেশি পর্যটকের ধারণক্ষমতা রয়েছে। ফলে নতুন ভ্রমণ প্রত্যাশীদের আবাসন সংকট দেখা দেওয়ার তেমন কোনো আশঙ্কা নেই।
বৃহস্পতিবার সকাল থেকে ২২০ পর্যটকবাহী ট্যুরিস্ট গাড়ি বিভিন্ন পর্যটন স্পটের উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে বলে জানান বান্দরবান জিপ-মাইক্রোবাস কাউন্টারের দায়িত্বে থাকা মো. ফখরুল।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে বান্দরবানে যথেষ্ট সংখ্যক পর্যটক রয়েছেন। তাদের সুরক্ষায় প্রত্যেকটি পর্যটন স্পটে পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছেন।