মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় প্রতিমা ও ঘট পুঁজাসহ মোট ৯১টি পুঁজা মন্ডপে দূর্গোৎসব পালিত হচ্ছে। তন্মধ্যে প্রতিমা পূঁজা ৪৮টি আর ঘট পূঁজা ৪৩টি। ১লা অক্টোবর থেকে শুরু হয়েছে দুর্গাপুজা। এ দুর্গোৎসবকে ঘিরে সনাতন সম্প্রদায়ের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। মন্দির গুলোতে পূজারীরা নির্বিগ্নে পূজা দিতে পারে সেজন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মন্ডপে থাকবে আনসার ও নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। এছাড়াও পুলিশ ও বিজিবি টহলের পাশাপাশি থাকবে মোবাইল টিম।
চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দিরের সভাপতি অনিল দাশ বলেন, উপজেলার ৪৮টি মÐপে প্রতিমা পূঁজা এবং ৪৩টি মন্ডপে ঘট পূঁজা অনুষ্টিত হচ্ছে। দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছেন। পুজা কমিটির পক্ষ থেকেও নিরাপত্তা বলয় তৈরীর করার কথা জানান তিনি।
এদিকে চকরিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী। তিনি শনিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের তরছঘাট জলদাশপাড়া ও ৯নং ওয়ার্ডের দিগরপানখালী ক্ষেত্রপাল মন্দ্রিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। সেখানে পূজারীদের খোজখবর নেন তিনি। পরে মন্দির কমিটির নেতাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
এসময় ফজলুল করিম সাঈদী বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূঁজা। সনাতনীদের পাশাপাশি আমরাও মন্দিরে গিয়ে আনন্দ ভাগাভাগি করি। ধর্ম যার যার, উৎসব হবে সবার। উৎসব গুলো এখন সকল ধর্মের মানুষের উপস্থিতি যেন মিলন মেলায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, কোনধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুজা মন্ডপে নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে পূজামন্ডপ গুলোর জন্য প্রায় ৫০মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক মন্ডপে বরাদ্দের টাকা গুলো বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।