চকরিয়া অফিস :আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মানুষের ভাগ্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় তার দক্ষ নেতৃত্বের কারণে বিদেশের মাটিতে সুনাম অর্জন করেছে। তিনি চান সবসময় আপনারা ভালো থাকেন। আপনারা ভালো রাখতেই প্রধানমন্ত্রী সবক্ষেত্রে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় চকরিয়া উপজেলার বিআরডিবি হলরুমে উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারগণের উপস্থিতিতে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরীএসব কথা বলেন তিনি। এসময় তিনি আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের জন্য ভোট চান।
অতীতের ন্যায় এবারও ত্যাগী, যোগ্য, জ্যেষ্ঠ ও দলের জন্য নিবেদিত প্রাণ মোস্তাক আহমদ চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন বলে জানান চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। জননেত্রী শেখ হাসিনা মোস্তাক আহমদ চৌধুরীকে মনোনয়ন দিতে ভূল করেননি। ত্যাগ এবং সততার মূল্য দিয়েছেন নেত্রী।
তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে নতুন রুপে সাজাতে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি নানা মেগা প্রকল্পে সাজিয়েছেন কক্সবাজার জেলাকে। তাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান তিনি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে কক্সবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোসাইন আরিফ, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব বুলেট, হারবাং ইউপি চেয়ারম্যান মেরাজ উদ্দিন মিরাজ, সাবেক নারী ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম ও আশরাফ মেম্বারসহ কাউন্সিল ইউপি সদস্যরা বক্তব্য রাখেন।