লিটন কুতুবী, কুতুবদিয়া : একই দোকানে খবর দেখার সময় হেফাজত আর আ’লীগ রাজনৈতিক বাকবিতণ্ডার জেরে সহোদর ভাইদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে হেফাজতের কর্মীর হাতে ওয়ার্ড যুবলীগের সভাপতি গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। আহত নুরুল আলম ওয়ার্ড যুবলীগের সভাপতি। তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে হেফাজত কর্মীরা। এ ঘটনায় দুই জন আহত হয়েছে৷

গতকাল ২৭সেপ্টেম্বর রাত সাড়ে আট টায় লেমশীখালী ইউনিয়নের কিল্লা পাড়ার শহীদের চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান৷ আহতরা হলেন ঐ এলাকার ওয়ার্ড যুব লীগের সভাপতি মৃত মোঃ কাজিমের ছেলে নুরুল আলম(৫৮) ও তার ছেলে ছৈয়দ নুর(৩০)৷ এতে ছৈয়দ নুরের অবস্থা আশঙ্কাজনক৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৭সেপ্টেম্বর টেলিভিশনে রাত আট টার সংবাদ দেখার পর হেফাজত আর আ’লীগের দলীয় বিষয় নিয়ে সহোদর দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাই মনছুর আলম(৫৮)কে আঘাত করে । তাদের দুই ভাইয়ের ঝগড়াকে কেন্দ্র করে মনছুর আলমের দুই ছেলে ছেলে হেফাজত কর্মী রবিউল আলম(৩০) ও সাদ্দাম(২২) শক্ত গাছের লাঠি দিয়ে নুরুল আলমকে আঘাত করে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে৷ আহত ছৈয়দ নুর এক পর্যায়ে মাটিতে পড়ে গেলে এলাকারবাসী প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এলাকাবাসী৷

আহত নুরুল আলমের অবস্থা আশংকাজনক দেখে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাম মারুফ তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে৷ আহত ছৈয়দনুর লেমশিখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড় যুবলীগের সভাপতি৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে পরিবার এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।