বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ঘুমধুম ইউপিস্থ ০৫ নং ওয়ার্ডের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ পথ হতে ৬৮ বোতল বিদেশী মদসহ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ জাফর (৩২)।
ঘুমধুম পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউপিস্থ ০৫ নং ওয়ার্ডের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ পথ হতে রোহিঙ্গা মোহাম্মদ জাফর (৩২), রোহিঙ্গা ক্যাম্প-২ (কুতুপালং), থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ৬৮ (আটষট্টি) বোতল বিদেশী মদ উদ্ধার এবং একটি সিএনজি অটোরিকশা আটক পূর্বক জব্দ করা হয়।
আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।




