লিটন কুতুবী প্রতিনিধি: কুতুবদিয়ায় ২২ ইউনিয়ন সার ডিলার আর ওয়ার্ডের সাব ডিলারদের মধ্যে ব্লক বা এরিয়া ভাগাভাগি নিয়ে রশি টানাটানিতে বিপাকে পড়েছে প্রান্তিক কৃষকরা। ইউনিয়ন সার ডিলাররা চাহিদা মতো ওয়ার্ড সার ডিলারদের নিকট ইউরিয়া সার সরবরাহ দিতে না পারায় চরম বিপাকে পড়তে হচ্ছে ওয়ার্ড ডিলারদের।

এ ফাঁকে কিছু সংখ্যক খুচরা সার ব্যবসায়ী ইউরিয়া সার প্রতি কেজিতে ৪/৫ টাকা বৃদ্ধিতে বাজারে বিক্রি করছে। আবার কিছু সংখ্যক ওয়ার্ডের খুচরা সার ডিলার ওয়ার্ড পর্যায়ে ডিলার নিযোগ নিয়ে বাজারে এবং ভিন্ন ওয়ার্ডে সার বিক্রি করা নিয়ে সাব ডিলাররা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে। বর্তমানে কুতুবদিয়া উপজেলার খুচরা সার ও কীটনাশক এর দোকানে প্রতি কেজি ইউরিয়া সার বিক্রি করছে ২৫/২৬ টাকায়।সরকারিভাবে ডিলারগণ ইউরিয়া সার প্রতি কেজি ২২ টাকা করে বিক্রি করার নির্দেশনা আছে। যার ফলে প্রান্তিক কৃষকদের সারের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। সম্প্রতি কুতুবদিয়া উপজেলায় কৃষকদের মাঝে সার সংকটের বিষয়টি উঠে এসেছে।

কুতুবদিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিসিআইসি কতৃর্ক ঘোষিত প্রতি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগের বিধান থাকলে কুতুবদিয়ার ৬ ইউনিয়নে ৬ জন ডিলার নিয়োগ আছে। তবে প্রতিটি ওয়ার্ডের জন্য একজন সার ডিলার নিয়োগের বিধান থাকলেও অধিকাংশ সার ডিলাররা তা মানছে না। কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের সার ডিলার মোঃ হাসেম বর্তমানে দক্ষিণ ধুরুং ইউনিয়নে দোকান নিয়ে সার বিক্রি করে যাচ্ছে, এ ব্যাপারে দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সার ডিলার কামাল হোসেন গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক কক্সবাজার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে। একই সাথে দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাব ডিলার নুর মোহাম্মদও গত ২২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগে উল্লেখ করেন, লেমশীখালী ইউনিয়নের ডিলার মোঃ হাসেম দক্ষিণ ধুরুং ইউনিয়নের দোকান ঘর ও গুদাম ভাড়া নিয়ে লেমশীখালীর প্রাপ্ত সার দক্ষিণ ধুরুং ইউনিয়নে বিক্রি করার অভিযোগ উঠেছে। একই সাথে বড়ঘোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সার ডিলার মাহামুদুল ইসলাম অভিযোগ তুলেন, ৬ নং ওয়ার্ডের সার ডিলার জমির উদ্দিন কায়ছার বর্তমানে ৯ নং ওয়ার্ডে লামার বাজার দোকান নিয়ে সার বিক্রি করে যাচ্ছে। ফলে ৫ নং ওয়ার্ডের ডিলার মাহামুদুল ইসলাম এর চরম ক্ষতি হচ্ছে এবং নিয়ম বহির্ভূত কাজ করে যাচ্ছে।

এ ব্যাপারে ৬ নং ওয়ার্ডের সার ডিলার জমির উদ্দিন কায়ছার দি ক্রাইমকে জানান, তার খুচরা সার বিক্রেতার আইডি কার্ডে তার দোকানের অবস্থান লামার বাজার দেখানো হয়েছে। একই ঘটনায় গত ৬ অক্টোবর/২০২০ ইং উপজেলা সার ও বীজ মনিটর কমিটির সভা সিদ্ধান্ত ৫নং কলামে বড়ঘোপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দোকান ও গুদাম ভাড়া নিয়ে খুচরা সার বিক্রির জন্য নির্দেশ দেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জামিয়ার রহমানের সাথে কথা হলে তিনি জানান, লেমশীখালী ইউনিয়নের সার ডিলারে বিষয়ে অভিযোগ পেয়েছেন। আগামী সপ্তাহে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে নিয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার কথা বলেন।