নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বন্যপ্রাণী বিলুপ্তি ও পাচার প্রতিরোধে বিভিন্ন সংস্থা বৈশ্বিকভাবে কার্যক্রম গ্রহণ করেছে। INTERPOL কর্তৃক আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণী সংরক্ষনের জন্য বিশ্বব্যাপি ‘Illegal Wildlife supply Chains Between Africa and Asia বিষয়ের উপর ভিত্তি করে গত জুলাই/২০২২ সময়ে মাসব্যাপী “Operation Golden Strike 2022” শিরোনামে Intelligence-led Operation পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার সংলগ্ন গ্রীণ ভিউ হোটেলের পার্কিংয়ে পার্ক করা অবস্থায় কক্সবাজার টু খুলনাগামী ইম্পেরিয়াল এক্সপ্রেস (এসি বাস) হতে পুলিশ সুপার আব্দুল মান্নান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক টিম অভিযান পরিচালনা করে আসামী মোঃ জুয়েল রহমান প্রকাশ সোহেল (২৭)কে গ্রেফতার করে। তার হেফাজতে থাকা বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো প্লাষ্টিকের ঝুড়িতে একটি অতিবিরল মহাবিপন্ন উল্লুক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা হতে বিরল জাতির উল্লুকটি সংগ্রহ করে সে খুলনা-সাতক্ষীরা সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উল্লুক অতি বিরল স্তন্যপায়ী প্রাণী। বানর প্রজাতির মধ্যে একমাত্র উল্লুক লেজবিহীন প্রাণী। বাংলাদেশের সিলেটের লাউয়াছড়া রাঙ্গামাটি ও বান্দরবানে উল্লুকের দেখা মিলে। সারা বাংলাদেশে বর্তমানে ২৫০টির মত উল্লুক আছে মর্মে জানা যায়।

উদ্ধারকৃত বিরল প্রজাতির উল্লুকটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।