মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে  দৈনিক দেশবাংলা ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়ে বিকাল নাগাদ শেষ হয়। দৈনিক দেশবাংলা পত্রিকার সম্পাদক সাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এতে প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ করেন।
জেলা প্রেসক্লাবের  সভাপতি ফজলুল কাদের  চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পত্রিকাটির সিইও সেহেলী পারভীন, হেড অব নিউজ  সজিব আকবর, চট্টগ্রামের আবাসিক সম্পাদক কামাল পারভেজ, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ সহ আরো অনেকে।
সাইদুর রহমান রিমন বলেন, সাহসের সাথে সাংবাদিকতা করতে হবে। কারো কাছে মাথা নত করা যাবে না। সত্যের পথে হাঁটতে হবে। নীতি এবং নৈতিকতার জায়গা থেকে সাংবাদিক পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে। সাংবাদিকতা করতে হলে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ  দুইটা বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে এবং এগুলো প্রয়োগ করতে হবে। সিঙ্গেল সোর্সের ভিত্তিতে কখনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। যতক্ষণ না ডাবল  সোর্সের  মাধ্যমে তথ্য সংগ্রহ এবং এর বস্তুনিষ্ঠতা নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে।
তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ঐ অভিযোগকারীর বক্তব্য নিতে হবে। এছাড়া ভিকটিমের বক্তব্য পর্যালোচনা করে সংবাদ প্রকাশ করতে হবে। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।