প্রেস বিজ্ঞপ্তি: নোয়াখালী জেলার সদর রেঞ্জ, নোয়াখালী রেঞ্জ, মাইজদী এসএফএনটিসি, উপকূলীয় বন বিভাগ, নোয়াখালীর আয়োজনে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে কালাদরাফ ইউনিয়নের উত্তর সুল্লুকিয়া মুজিব বর্ষে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নিজাম উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী তারিকুর রহমান,এএসএম মহি উদ্দিন চৌধুরী,রেঞ্জ কর্মকর্তা, সদর রেঞ্জ, শেখ মো: কামরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাইজদী এসএফএনটিসি, মো: শাখাওয়াত হোসেন, রেঞ্জ কর্মকর্তা, নোয়াখালী রেঞ্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও সুফলভোগীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, দারিদ্র্য বিমোচনে বৃক্ষ রোপণ কর্মসূচি গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং এই বৃক্ষ থেকে সুফলভোগীরা সুবিধা ভোগ করবেন।
Post Views: 305




