বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যুবদল নেতা সালাউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হামলার শিকার সালাউদ্দিন অভিযোগ করেছেন, স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে এবং তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সোসাইটি পাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জুয়েল (পিতা: কবির আহমদ), নাজেম উদ্দিন (পিতা: জামাল উদ্দিন) এবং জসিম উদ্দিন (পিতা: জামাল উদ্দিন)।

হামলার শিকার সালাউদ্দিন জানান, এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন দুর্বৃত্ত একটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে চকরিয়া থানা সূত্রে জানা যায়, সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।