বশির আহমেদ, বান্দরবান: বান্দরবান জেলার আলীকদমে চলমান স্বাস্থ্য সংকটের মধ্যে হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক ম্রো শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত জেলায় মোট ৫ জন শিশুর প্রাণহানির তথ্য পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

ম্রো ইয়ুথ অর্গানাইজেশন সূত্রে জানা যায়, প্রেন্নই হোস্টেলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাংতুই ম্রো (১১) হাম রোগে আক্রান্ত হয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হলেও দুর্গম পাহাড়ি পথে নিজ গ্রামে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত তাংতুই ম্রোর বাড়ি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুইতন পাড়ায়। তার পিতার নাম পাচই ম্রো এবং মাতার নাম দনরাম ম্রো।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, একই হোস্টেলের ইতোমধ্যে ৩ জন শিক্ষার্থী হাম রোগে মৃত্যুবরণ করেছে। সাম্প্রতিক সময়ে দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে ম্রো ইয়ুথ অর্গানাইজেশন। সংগঠনটি দ্রুত কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্ল্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানো এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, যা এ ধরনের প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ম্রো শিশুরা হলেন-জংরুং ম্রো (৩ মাস), পিতা- লেংক্লাং ম্রো, মাতা- কামবুং ম্রো, গ্রাম: রিংলত ম্রো পাড়া, ৯ নং ওয়ার্ড, , কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা।খতং ম্রো (৭ মাস), পিতা- লুকুন ম্রো, মাতা: কাইরু ম্রো, গ্রাম: রিংলত ম্রো পাড়া, ৯ নং ওয়ার্ড, , কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা।
চাংমুম ম্রো(৮), পিতা: পাসং ম্রো, মাতা: তুমরুম ম্রো, গ্রাম: রুইতন পাড়া, ৯ নং ওয়ার্ড, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। তাইতুং ম্রো(১১), পিতা: পাচই ম্রো, মাতা:দনরাম ম্রো, গ্রাম: রুইতন পাড়া, ও নং ওয়ার্ড, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা। যংরাও ম্রো(৮), পিতা: প্রলেং ম্রো, গ্রাম: যংএ পাড়া, ৯ নং ওয়ার্ড সিন্দুমুখ এলাকা, কুরুকপাতা ইউনিয়ন, আলিকদম উপজেলা।