প্রেস বিজ্ঞপ্তি: খেলাঘর-এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শনিবার (০২ মে) নগরীর এনায়েত বাজারস্থ মহিলা কলেজ মিলনায়তনে খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি চিকিৎসক অধ্যাপক ডা. এ.কিউ.এম সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন আসরের প্রতিনিধি এবং অভিভাবক উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
এতে বক্তব্য রাখেন মহানগরী কমিটির সহ-সভাপতি এম নাসিরুল হক, সহ-সভাপতি অঞ্চল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি পরেশ দাশ গুপ্ত, বনবিহারী চক্রবর্তী, অঙ্কুর খেলাঘর আসরের সভাপতি সঞ্জয় রায়, দীপ শিখার সহ- সভাপতি ইন্দিরা চৌধুরী, রুমা বিশ্বাস, কৃষ্ণা মিত্র, দিপু শর্মা, নিলয় দে, কাবেরী আইচ, মনিষা চক্রবর্তী। আলোচনা শেষে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দীপশিখা খেলাঘর আসরের ভাই-বোনেরা। এতে একক সংগীত পরিবেশন করেন সংগীত প্রশিক্ষক সুচিত্রা চৌধুরী, আলিসা ও স্নেহা দেবনাথ, রিমা কর্মকার।
আবৃত্তি করেন খেলাঘর মহানগরী কমিটির সহ সভাপতি অঞ্চল চৌধুরী, অদ্বিতীয়া শর্মা, প্রেমা, সাদিয়া, অংকিতা, মীম বিশ্বাস, প্রত্যাশা, সঞ্চিতা ঘোষ, তুষ্টি দাশ, মধুশ্রী ঘোষ, রাত্রি দাশ, সুদীপা নাথ, নীলান্তিকা বড়ুয়া।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাবেকুন্নাহার ঝর্ণা ও ইন্দিরা চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার।
অনুষ্ঠান শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধে খেলাঘরের ভূমিকা অপরিসীম। এই দীর্ঘ পথযাত্রায় আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ র্কধসঢ়;ছি। পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



