প্রেস বিজ্ঞপ্তি: খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ- সভাপতি অজিত আইচ-এর স্মরণ সভা গতকাল শুক্রবার( ১৭ এপ্রিল) এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

এতে বক্তারা বলেন, শিক্ষাবিদ অজিত আইচ চট্টগ্রামে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছেন। শিশু-কিশোরদের বিজ্ঞান মনষ্ক সুন্দর মনন গঠনের লক্ষ্যে তিনি সুদীর্ঘকাল ধরে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ- সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে তাঁর অবদান চট্টগ্রামবাসী কখনো ভুলবে না। হৃদয়ের গভীরে তিনি চিরঅমলিন হয়ে আছেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন চট্টগ্রামের বিশিষ্ট জনেরা।

স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা উদযাপন পরিষদের চেয়ারম্যান, খেলাঘর সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও শিশু সাহিত্যিক দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক সুভাষ দে, চট্টগ্রাম জেলা শিক্ষক সমবায় কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকিতুল্লাহ, শিক্ষক নেতা ও সহ-সভাপতি অঞ্চল চৌধুরী, শিক্ষাবিদ অজিত আইচ এর সহধর্মিনী মিসেস রত্না মজুমদার।

স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ এলিমেন্টারি স্কুল এর শিক্ষক সুপর্ণা বড়ুয়া,ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজিবুল আলম, প্রয়াতের দৌহিত্র অরিজিৎ বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী।

স্মরণানুষ্ঠান উপস্থাপনায় ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে ভাই-বোনদের পরিবেশনায় জাতীয় সংগীত ও আগুনের পরশমণি পরিবেশিত হয়। এছাড়াও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী আইরিন সাহা ও শিল্পী শ্রেয়সী রায় সংগীত পরিবেশন করেন।

স্মরণসভায় শোক বার্তা পাঠ করেন মেঘমল্লার খেলাঘর আসরের ছোট্ট বোন প্রজ্ঞা লসমি মজুমদার।

এছাড়াও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির শাখা অংকুর খেলাঘর আসর, কপোত খেলাঘর আসর, দীপশিখা খেলাঘর আসর, মৈত্রী খেলাঘর আসর, সুরাঙ্গন খেলাঘর আসর, জলছবি খেলাঘর আসর এবং মেঘমল্লার খেলাঘর আসর খেলাঘর প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।