প্রেস বিজ্ঞপ্তি: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমান ২০২৬ ইং পরীক্ষাথীদের সম্মানিত অভিভাবকবৃন্দের ভোগান্তী লাগব ও স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাড়িয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল)পরীক্ষার ২য় দিনে নগরীর সরকারী মুসলিম হাই স্কুলের বাহিরে অবস্থানরত পরীক্ষাথীদের সম্মানিত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, কেক, বিস্কুট ও হাতপাখা বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।
এতে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নকীব উদ্দীন ভূইয়া, পাঁচলাইশ থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম, সিডিএ জাতীয়তাবাদী দল-সিবিএর সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান, বিএনপি নেতা মো: শাহজাহান, বাকলিয়া থানা যুবদল নেতা মো: আসিফুল হক আসিফ, ১৯ নং দক্ষিন বাকলিয়া ছাত্রদল নেতা কাইয়ুম আহমদ জয় ও মো: করিম প্রমুখ।




