প্রেস বিজ্ঞপ্তি: পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে আজ রবিবার ২১ আগস্ট সকালে যশোর জেলার অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার এর নেতৃত্বে যশোর জেলার অভয়নগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ সংরক্ষণ ও বিক্রয় এবং মোড়ক হিসেবে পলিথিন ব্যাগ ব্যবহার এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।
অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ৪হাজার,৫০০টাকা জরিমানা করা হয়। একই সাথে ১০ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার এবং প্রসিকিউশন দেন সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ।
মোবাইল কোর্টে অভয়নগর থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
Post Views: 330




