লিটন কুতুবী,কুতুবদিয়া: কুতুবদিয়া উপকূলের হাজার হাজার বিধবা ও স্বামী নিগৃহীতা নারীরা সরকারি সুবিধা না পেয়ে চরম উৎকন্ঠায় রয়েছে । বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়া নারী,নৌ দূর্ঘটনায় স্বামী মারা যাওয়া নারী, , সড়ক দূর্ঘটনায় মারা যাওয়া নারী,স্বামী পরিত্যক্তা হওয়া অনেক নারী প্রতিটি ইউনিয়নে চোখে পড়ার মতো । তারা সরকারিভাবে সুযোগ সুবিধা না পেয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, মেম্বার,চেয়ারম্যানের নিকট ধর্ণা দিয়ে কোন ধরনের প্রতিকার পাচ্ছে না তারা। এমনকি উপজেলা সমাজ সেবা অফিসে খবর নিলেও সরকারিভাবে বরাদ্দ না থাকায় সমাজসেবা অফিসের করার কিছু নেই । একটি সূত্রে জানা গেছে কুতুবদিয়া উপকূলের ৬ ইউনিয়নে প্রায় তিন হাজারের অধিক বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী ভাতা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
কুতুবদিয়া উপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে ১৭৫৭ জন বিধবা নারী সরকারি বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা পাচ্ছেন। কুতুবদিয়ায় তুলনামূলকভাবে বিধবা ও স্বামী নিগৃহিতা নারীর তালিকা তৈরী করে শতভাগ সুবিধার আওতায় আনার জন্য উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট লিখিতভাবে অবহিত করেন। এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে চলতি বছর গত ০২ জানুয়ারী/২২ইং ইউএনও মোঃ নুরের জামান চৌধুরী স্বাক্ষরিত একটি অবহিতকরণ পত্র মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও,শেরে বাংলা নগর ঢাকা-১২০৭ প্রেরণ করেন। উক্ত পত্রে সরকার গত ২০২১-২২ অর্থ বছরে ১৫০টি উপজেলাকে শতভাগ বিধবা, স্বামী নিগৃহিতা ভাতার আওতায় আনা হয়েছে। তারই আদলে কুতুবদিয়া উপজেলাকে শতভাগ বিধবা, স্বামী নিগৃহীতা নারীদের ভাতা সুবিধার আওতায় আনার জন্য উল্লেখ করে পত্র প্রেরণ করেন। এদিকে উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম জানান, তার ইউনিয়নে নৌদূর্ঘটনায় মারা যাওয়া নারী , স্বামী নিগৃহীতা নারীর সংখ্যা বেশী। সরকারিভাবে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার বরাদ্দ না থাকায় বঞ্চিত হচ্ছে সমাজের অবহেলিত নারীরা।
বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম ও কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর জানান, প্রতিটি ইউনিয়নে বিধবা নারী ও স্বামী নিগৃহীতা নারী প্রতিদিন পরিষদে আসে ভাতা সুবিধা নেয়ার আবেদন নিয়ে। সমাজসেবা অধিদপ্তরে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সুবিধা বঞ্চিত নারীদের সান্তনা দেয়া কঠিন হয়ে পড়েছে। কুতুবদিয়া উপজেলাটি বাংলাদেশ মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। দ্বীপ এলাকা হওয়াতে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। তার পাশাপাশি সবচেয়ে বেশী বঞ্চিত হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীরা।
সর্বশেষ সংবাদ