প্রেস বিজ্ঞপ্তি: সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার ও আমিলাইষ ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল গফুর মেম্বার, চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ২৪ জুলাই দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছেলেমেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, আমিলাইষ ইউপি চেয়াম্যান মোজাম্মেল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, এইচ এম হানিফ, আমিলাইষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সদস্য ও দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এছাড়াও দক্ষিণ আমিলাইষ ব্রাদার্স ইউথ ক্লাব, এ এফ সি সহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন। আজ সকাল ১১টায় দক্ষিণ আমিলাইষ শাহ পারওয়াল মোহাম্মদীয়া মাদ্রাসার মাট প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হইবে।




