মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা জাফর আলম বি,এ এর জানাজার নামাজ আজ রবিবার ২৪ জুলাই বাদে যোহর অনুষ্ঠিত হয়েছে। ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী মরহুম হযরত নুরুল হক প্রকাশ ডুলা ফকির (রহমতুল্লাহি আলাই) এর মাজারের মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ জানাজায় বৃহত্তর ঈদগাঁও এলাকার নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। এর আগের দিন বিকেলে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মরহুম জাফর ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের মরহুম আবুল খায়ের সওদাগরের পুত্র।
তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , ৩ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন । রাস্তা ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ইসলামবাদকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করেন। তিনি ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি , জেলা বিএনপির সদস্য ও ঈদগাঁও রাবারড্যাম ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বৃহত্তর ঈদগাঁওকে তিন ইউনিয়নে বিভক্ত করণে তাঁর গুরুত্বপূ্ন ভূমিকা ছিল ।
জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ঈদগাঁও প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও উপজেলা শাখা, ঈদগাঁও সাংবাদিক ফোরাম, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখা সহ বিভিন্ন সংগঠন।
Post Views: 320




