ঢাকা ব্যুরো: প্রায় ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে অবতরণ করে।

গত বছরের ৫ নভেম্বর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে ব্যাংকক যান রওশন এরশাদ। সেদিন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ছাড়া আর কেউ তাকে বিদায় জানাতে না গেলেও সুস্থ হয়ে দেশে ফেরার দিন খোদ পার্টির চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে উপস্থিত হন। উপস্থিত হোন দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এদিকে বিমানবন্দরে রওশন এরশাদকে স্বাগত জানাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, মসিউর রহমান রাঙ্গা, গোলাম কিবরিয়া টিপু এমপি, লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, রওশন আরা মান্নানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সেই সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে কয়েক সহাস্রাধিক নেতাকর্মী সংবর্ধনা জানান রওশন এরশাদকে। রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যান। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।