নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় (GoB) এর অর্থায়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান প্রকল্প-এর ৫ম টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি (TMC)সভা গতকাল রোববার(০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চউক হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চউক-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম।
সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম বলেন, ‘চট্টগ্রাম এমন একটি নগর যেখানে সাগর, পাহাড় ও নদী- এই তিনটি প্রাকৃতিক উপাদান একসাথে বিদ্যমান। এই ভৌগোলিক বৈচিত্র যেমন আমাদের জন্য একটি বড় সম্পদ, তেমনি পরিকল্পনার ক্ষেত্রে এটি একটি বড় দায়িত্বও।
তিনি আরো বলেন, একই সঙ্গে চট্টগ্রাম দেশের প্রধান বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী হওয়ায় অর্থনৈতিক কার্যক্রমের চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে এমন একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে, যেখানে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং নগরের বাণিজ্যিক ও অর্থনৈতিক বিকাশ- উভয়ের মধ্যে একটি টেকসই ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। আমাদের লক্ষ্য হলো চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তোলা, ঝুঁকিপূর্ণ উন্নয়ন থেকে সরে এসে একটি সুশাসিত, সহনশীল ও টেকসই মহানগরীতে রূপান্তর করা।”
সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং তিনি উপস্থিত সকল অতিথি, বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভা সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক ও চউক-এর উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মোঃ আবু ইস্য আনচারী।
সভায় প্রকল্প বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প টিম লিডার প্রফেসর ড. আহসানুল কবির এবং ডেপুটি টিম লিডার ড. মোঃ নুরুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন- চউক সদস্য মোঃ জামিলুর রহমান,মোহাম্মদ নূরুল্লাহ নূরী, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, মোঃ নজরুল ইসলাম, এ এস এম জাহিদুল করিম, স্থপতি ফারুক আহম্মেদ, সৈয়দ কুদরত আলীসহ চউক বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চউক প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, চউক সচিব রবীন্দ্র চাকমা এবং চউক-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।
ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মনিরুল আলম, নূর নাহার ফারুকা বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মোঃ সাইফুল হক শাহ্।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ডিসি (এস্টেট), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ; নিষ্কৃতি চাকমা, ডিসি-ট্রাফিক (পশ্চিম), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, মাকসুদ আলম, প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম ওয়াসা, সোনিয়া আকতার, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ আবদুল মান্নান, সহযোগী অধ্যাপক দেবাশীষ রায় রাজা (চুয়েট); মোঃ আমিনুল ইসলাম, সহকারী স্টেট অফিসার, সামরিক ভূ-সম্পত্তি প্রশাসন, চট্টগ্রাম। পটিয়া ও আনোয়ারা উপজেলার সহকারী প্রকৌশলীগণ। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন- আইইবি, বিজাইপি ও আইএবি’র প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে চটক সদস্য মোঃ জামিলুর রহমান সভায় অংশগ্রহণকারী সকল সরকারি-বেসরকারি সংস্থা ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মূল্যবান মতামত ও সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।




