নুরুল ইসলাম: আমরা চাই দালালমুক্ত বাংলাদেশ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ। যুবকদের হাতে বেকার ভাতা নয়, দিতে চাই মর্যাদার কাজ। যে দেশকে ফ্যাসিষ্টমুক্ত করতে আবু সাঈদ মৃত্যুকে হাসি মুখে বরণ করেছিলেন,সেই আবু সাঈদের লাশের সাথে জামায়াত কোন দিন বেইমানি করতে পারে না। কারন ২৪ এ অভ্যুত্থান হয়েছিল বলেই ২৬শে মুক্ত রাজনীতির স্বাদ পাচ্ছি।

আজ সোমবার(০২ফেব্রুয়ারী)বিকেল ৩টার দিকে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় মাঠে ১১দলীয় ঐক্যজোটের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। সভায় ১১ দলীয় জোটের পক্ষে এলডিপি, এনসিপি, নেজাম ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এল.ডি.পির চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম বলেন, আমরা বিএনপি প্রতিষ্ঠা করেছিলাম জিয়াউর রহমানকে নিয়ে। সেই বিএনপি ছেঁড়ে দিয়েছি। কারন বিএনপি এখন চাঁদাবাজদের বিএনপি হয়ে গেছে। তাই দেশকে সঠিক পথে আনতে হলে ১১দলীয় জোটকে ভোট দিন।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর আ. ন. ম. শামসুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনে জামায়াত বিজয়ী হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হামিদ হোসেন আজাদ প্রমুখ। শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের প্রার্থী আলহাজ¦ শাহ্ধসঢ়;জাহান চৌধুরীর হাতে দলীয় প্রতীক তুলে দেন।

অনুষ্ঠানে বিভিন্ন জেলার জামায়াত নেতৃবৃন্দসহ এলডিপি, খেলাফত মজলিশ, এনসিপির নেতারা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এই সমাবেশে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। সকাল ১১টায় সমাবেশে প্রধান অতিথি উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি সমাবেশ স্থলে পৌছেন বেলা প্রায় আড়াই টায়।