প্রেস বিজ্ঞপ্তি: নগরীর পাহাড়তলীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় ২ আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পশ্চিম ডেকরার আব্দুল কুদ্দুসের ছেলে মো. আলী আজগর লেদা (২৫) ও নগরীর পাহাড়তলী থানার মাইটিলা পাড়ার মো. আলী শেখের ছেলে মো. ইসমাইল হোসেন (৩০)। গতকাল বুধবার সকাল পৌনে ১০টায় চৌদ্দগ্রাম ও চান্দিনা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নিহত ফরিদ পাহাড়তলী রেলওয়ে কলোনীতে একটি কার ওয়াশের ব্যবসায়ী এবং পাশাপাশি রেলওয়ের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়ার ব্যবসাও ছিলো তার। দোকান ভাড়ার টাকা আদায় নিয়ে আলাউদ্দিন আলো এবং দিদারুল আলম প্রকাশ টেডি আলম নামে দুইজনের সাথে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আলাউদ্দিন আলো এবং দিদারুল আলম প্রকাশ টেডি আলম ফরিদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে রাজি না হলে তারা ফরিদকে প্রাণে হত্যাসহ যে কোন ক্ষতি করবে বলে হুমকি দিতো। গত ৭ মে রাত সোয়া ১১টায় ফরিদ পাহাড়তলী এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময় সে জানতে পারে তাকে মারার জন্য একদল দুস্কৃতিকারী আসছে। প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর সময় পাহাড়তলী বাজার রেলষ্টেশনের প্রবেশ পথে পৌঁছলে দুস্কৃতিকারীরা তাকে ঘেরাও করে কাঠের বাটাম, ষ্ট্যাম্প, লাঠি, ইটের টুকরা, কিরিচ, রড, ধারালো ছোরা এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে জখম করে। বাঁচার জন্য তাদের কাছে অনেক আকুতি মিনতি এমনকি প্রাণ ভিক্ষা চাইলেও তার কথায় দুস্কৃতিকারীদের মন গলেনি একটুও। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় ফরিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮মে দিবাগত রাত সোয়া ১২টায় ফরিদ মৃত্যুবরণ করে। এই ফরিদের বোন বাদী হয়ে ডাবলমুরিং থানায় এজাহারনামীয় ১১ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫/১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে কুমিল্লা জেলায় এ মামলার ২ আসামি কুমিল্লায় আত্মগোপনে আছে খবর পেয়ে অভিযানে যায় র্যাবের একটি টিম। গত বুধবার সকাল ৯টায় চৌদ্দগ্রাম ও চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর লেদা ও মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর
করা হয়েছে।