নগর প্রতিবেদক: শুধু ব্যবসা করলে হবেনা, আমাদের সেবার মনোভাব থাকতে হবে। নিজেকে সেবার কাজে যুক্ত রাখার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ একজন মানুষ করতে পারে। শনিবার (০৩ অক্টোবর) রাতে ষ্টেশন রোডস্থ হোটেল সৈকতে হোটেল রেস্তোরাঁ মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৯) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এসব কথা বলেন।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সমিতির সভাপতি ইলিয়াছ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম এর উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্যাবের ভাইস প্রেসিডেন্ট নাজের হোসেন।

বক্তব্য রাখেন, কো-চেয়ারম্যান মো. রফিক উদ্দীন, মোহাম্মদ সেকান্দর জামান, ক্যাবের যুগ্ন সম্পাদক সেলিমুজ্জমান, অভিষেক অনুষ্ঠান কমিটির আহবায়ক আনোয়ার হোসেন, সমিতির সহ -সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, মাহফুজুর রহমান, সি. যুগ্ম সম্পাদক আশরাফুল আহসান রাকিব, সহ- সাধারণ সম্পাদক শামশুজ্জামান, মো নুর হোসেন, মো সোলাইমান মিয়া, দপ্তর সম্পাদক, মোহাম্মদ রিফাত হোসেন, সহ- আইন বিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস প্রমূখ।

সমিতির নেতৃবৃন্দ বলেন, সারাদেশে কর্মসংস্থান সৃষ্টি করে আসছে রোঁস্তোরা ব্যবসায়ীরা। আমরা যা খাই, তাই ক্রেতাদের খাবার চেষ্টা করি। কিন্তু অভিযানের নামে আমাদের হয়রানি করে আসছে। মোটা অংকের জরিমানা করছে। আমাদের ট্রেক্সের টাকা দিয়ে যাদের বেতন ভাতা চলে তারাই আমাদের হয়রানি করে আসছে। বক্তারা অভিযানের নামে হয়রানি বন্ধসহ কয়েকটি দাবি উথ্থাপিত করেন।

সাংসদ আবু সুফিয়ান সংসদে দাবি দাওয়া গুলো তুলে ধরার চেষ্টা করবেন বলে জানান। তিনি ভেজালমুক্ত খাবার পরিবেশন, হোটেলগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। তিনি বলেন, মাঝে মাঝে পরিদর্শন করলে সবাই সচেতন থাকবে। ব্যবসা করলে হবেনা, সেবার মনোভাব থাকতে হবে আমাদের। পরিশেষে সভাপতির সমাপনী ভাষণে অনুষ্ঠান সম্পন্ন হয়।