প্রেস বিজ্ঞপ্তি: সীতাকুন্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-৭। গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের মাধ্যমে কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সীতাকুন্ড থানাধীন উত্তর ইদিলপুর এলাকার পাকা রাস্তার উপর সমবেত হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় চলাচলকৃত গাড়ী, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী এবং ঈদের কেনাকাটা করতে আসা জনসাধারনের নিকট হতে টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনতাই করার চেষ্টা করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব এর একটি দল বর্ণিত এলাকার কাছাকাছি পৌছালে দেখতে পায় ৩ ব্যক্তি অজ্ঞাত একটি সিএনজি গাড়ী আটক করে ছিনতাইয়ের চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মোঃ ইমরান হোসেন পারভেজ (২০), মোঃ কাওসার আমিন (১৯) এবং সাখাওয়াত হোসেন সাকিব (১৯)কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা এবং তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ২টি ধাড়ালো চাকু উদ্ধারসহ আসামী’দেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ঈদ উপলক্ষে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের সময় পথিমধ্যে আটক করে দেশীয় অস্ত্র হুমকি ও ভয় দেখিয়ে পথচারীদের জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, ও নগদ টাকা ছিনতাই ও ডাকাতি করে থাকে বলে নিজ মূখে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।