মোঃ সফিউল আলম: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাহে রমজান উপলক্ষে গতকাল শনিবার দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলার গোরাগোরা গ্রামের কৃতি সন্তান ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর এপিএস ফয়সল বিন করিমের উদ্যোগে উপজেলার ঘোলপাশা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট শাহজাহান সিরাজ, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নঈমুল হক মজুমদার, লিয়াকত আলম মজুমদার, ঘোলপাশা ইউনিয়নের যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল কাইয়ুম স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ বাবুল, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, ঘোলপাশা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মজুমদার, ঘোলপাশা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ সালেহ্, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ছেলামত উল্লাহ ভূঞা, ইউনিয়ন আওয়ামী লীগ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আমাউল্লাহ ভূইয়া, ঘোলপাশা ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মাহবুবুল হক, ঘোলপাশা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া,ঘোলপাশা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান মিয়া, ১ নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও মহিলা মেম্বার নাসিমা আক্তার, যুবলীগ নেতা সাজেদুল পলাশ, ঘোলপাশা ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক মজুমদার, ঘোলপাশা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



