সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় মেসার্স সুফিয়া ব্রিকস নামের এই ইটভাটায় অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে ইটভাটাটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিবেশের ক্ষতিসাধনকারী ইটভাটাটির চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। তিনি জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।