ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য অপতৎপরতা প্রতিহত করতে ডিসেম্বর মাসজুড়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মাসব্যাপী এই রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যেই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে হাইকমান্ড থেকে নেওয়া পরিকল্পনা অনুযায়ী, রাজপথে ধারাবাহিক কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে নেতাকর্মীদের সরব রাখা হবে।

আগামী ১লা ডিসেম্বর রাজধানীর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। ওই দিন দুপুর ২টায় আয়োজিত উদ্বোধনী সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

দলটির দায়িত্বশীল সুত্র জানায়, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বক্তব্যকে ঘিরে দেশে যেন নতুন করে কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের চরম সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। কোনো ধরনের উসকানিতে কান না দিয়ে পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে হাইকমান্ড। সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি ও তার তিনটি অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ডিসেম্বরে বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক পৃথক কর্মসূচি পালনের সিদ্ধান্ত দেওয়া হয়। এর লক্ষ্য দল ও সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে চাঙ্গা ও সক্রিয় রাখা।

একই সঙ্গে বিএনপি’র সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর থেকেই অধিকাংশ এমপি নিজ এলাকায় অবস্থান করছেন এবং তৃণমূলের নানা রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সরাসরি অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি মহানগর, জেলা, উপজেলা এবং থানা পর্যায়ের নেতাদেরও মাঠ না ছাড়ার স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে।

পরিস্থিতি মোকাবিলা ও সরকারের অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার অত্যন্ত ঠান্ডা মাথায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করবে। তবে সহ্যের সীমা অতিক্রম করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অনৈতিক উপায়ে কিংবা গুণ্ডামি করে বাংলাদেশে কেউ অতীতে নৈরাজ্যের মাধ্যমে ক্ষমতা দখল করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। দেশের জনগণ রাজপথে তাদের ব্যাপকভাবে প্রতিরোধ করবে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পূর্ণ প্রস্তুত রয়েছে।

ডিসেম্বর মাসের নির্ধারিত কর্মসূচিগুলোর মধ্যে ১লা ডিসেম্বর সোহ্‌রাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৩রা ডিসেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। ৪ঠা ডিসেম্বর কর্মসূচির ঘোষণা থাকলেও আপাতত কোনো সূচি রাখা হয়নি। ৫ই ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল, ৬ই ডিসেম্বর গণ-অভ্যুত্থান দিবস (স্বৈরাচার এরশাদ পতন দিবস) উপলক্ষে বিএনপি, ৭ই ডিসেম্বর জাতীয়তাবাদী যুবদল, ৮ই ডিসেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ৯ই ডিসেম্বর জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে কর্মসূচি পালন করবে।

এরপর ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচি পালন করবে বিএনপি। ১২ই ডিসেম্বর জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৩ই ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আলোচনা সভা এবং ১৪ই ডিসেম্বর দিবসটির অন্যান্য ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচি পালন করবে দলটি। ১৫ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ১৬ই ডিসেম্বর ‘বিজয় দিবস’ এর রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ, ১৭ই ডিসেম্বর বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালি এবং ১৮ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সমাবেশের সিদ্ধান্ত হয়েছে।

মাসের শেষভাগে ২০শে ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ২১শে ডিসেম্বর যুবদল এবং ২২শে ডিসেম্বর ছাত্রদল তাদের নির্ধারিত কর্মসূচি পালন করবে। ২৩শে ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল ও জাসাস যৌথ ও পৃথক কর্মসূচি পালন করবে। ২৫শে ডিসেম্বর ‘প্রধানমন্ত্রী তারেক রহমান’-এর দেশে ফেরা দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করবে বিএনপি। ২৬শে ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়াপল্টন থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত পদযাত্রা এবং ২৭শে ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা করবে। ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘নাগরিক শোকসভা’ এবং ২৯শে ডিসেম্বর কর্মসূচি ফাঁকা রাখা হয়েছে। সর্বশেষে ৩০শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার মধ্য দিয়ে মাসের কর্মসূচির সমাপ্তি ঘটবে।

বিজয়ের মাসের এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলটির যুগ্ম মহাসচিবগণ, কেন্দ্রীয় সম্পাদকবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলার অন্তর্গত বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরাও ওই নীতি-নির্ধারণী সভায় উপস্থিত ছিলেন।