সপ্তাহের অন্যান্য দিনগুলো ক্লাস, কাজ, রোজগার, পরিবার আর অসংখ্য দুশ্চিন্তা নিয়ে কাটলেও জুমার দিনটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। এই দিনটিকে কেবল দুপুরে মসজিদে গিয়ে নামাজ পড়ে ফিরে আসার দিন হিসেবে না দেখে বরং নিজেকে গুছিয়ে নেওয়ার, মনকে শান্ত করার এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যম হিসেবে দেখা উচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুমার দিনটি শ্রেষ্ঠ। এই দিনেই হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেখান থেকে বের করা হয়েছে এবং কিয়ামতও জুমার দিন ছাড়া অন্য কোনো দিনে হবে না (মুসলিম: ৮৫৪)।

জুমার দিনের ১০টি আমল পালন করা অনেকের জন্য কঠিন মনে হতে পারে, তবে যতটুকু সম্ভব নিয়ম মেনে পালন করলে সপ্তাহের একঘেয়েমি দূর হয় এবং মানসিক প্রশান্তি পাওয়া যায়। দিনের শুরুটা ফজরের নামাজের মাধ্যমে করুন। রাসুল (সা.) জুমার দিন ফজরের নামাজে সুরা সাজদা ও সুরা ইনসান তিলাওয়াত করতেন (মুসলিম: ৮৭৯)। জামাতের সঙ্গে নামাজ আদায় করে কিছু সময় জিকির বা কোরআন তিলাওয়াতে কাটানো দিনের বাকি সময়ের জন্য বরকত বয়ে আনে।

জুমার দিনের অন্যতম পরিচিত আমল হলো সুরা কাহফ তিলাওয়াত করা। এই আমলটি দুই জুমার মাঝে নূর বা আলো হিসেবে কাজ করে। সময় থাকলে অর্থসহ ধীরে ধীরে পড়লে তা ভাবনার খোরাক জোগায়। পাশাপাশি মসজিদে যাওয়ার আগে গোসল করা নবীজির নির্দেশিত সুন্নত (বুখারি: ৮৭৭; মুসলিম: ৮৪৪)। এটি কেবল শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং আল্লাহর ঘরে যাওয়ার মানসিক প্রস্তুতির অংশ। সেই সঙ্গে মিসওয়াক করা এবং সুগন্ধি (আতর বা পারফিউম) ব্যবহার করা জুমার সৌন্দর্য বৃদ্ধি করে (বুখারি: ৮৮০; মুসলিম: ৮৪৬)।

পোশাকের ক্ষেত্রে দামি কাপড়ের চেয়ে পরিচ্ছন্ন ও শালীন পোশাক জরুরি। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সুন্দর পোশাক পরিধান করো (সুরা আল-আ’রাফ: ৩১)। জাবির (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে ময়লা কাপড়ে দেখে কাপড় ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন (আবু দাউদ: ৪০৬২)। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন (মুসলিম: ৯১)।

মসজিদে আগে যাওয়ার ফজিলত অপরিসীম। রাসুল (সা.) বলেছেন, জুমার দিন ফেরেশতারা মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে আগে আসা ব্যক্তিদের নাম লিখতে থাকেন। সবার আগে আসা ব্যক্তি উট কোরবানির সওয়াব পায়, এরপর গরু, ভেড়া, মুরগি ও ডিম সদকার সওয়াব লাভ করে (বুখারি: ৮৮১)। এছাড়া আগে গেলে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ার সময় পাওয়া যায়।

জুমার দিনে দরুদ পাঠ করা একটি অত্যন্ত বরকতময় আমল। নবীজি (সা.) বলেছেন, এই দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় (আবু দাউদ: ১০৪৭; ইবনে মাজাহ: ১০৮৫)। খুতবার সময় নীরব থাকা এবং মনোযোগ দিয়ে তা শোনা ইবাদতের অবিচ্ছেদ্য অংশ। খুতবার সময় পাশের জনকে চুপ করতে বলাও অনর্থক কথা হিসেবে গণ্য হয় (মুসলিম: ৮৫১; বুখারি: ৯৩৪)।

জুমার দিনে দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত আছে, যা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বলে অনেক আলেম মনে করেন। এই সময়ে নিজের, পরিবারের এবং ঈমান, ক্ষমা, রিজিক ও আখিরাতের কল্যাণে প্রাণ খুলে দোয়া করা উচিত (বুখারি: ৯৩৫)। সবশেষে, জুমার দিনটিকে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর মাধ্যম হিসেবে গড়ে তুলুন। পরিবারের সদস্যদের সঙ্গে কোমল আচরণ করুন। সম্ভব হলে রাতের তাহাজ্জুদ ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনটি পূর্ণ করুন। এই আমলগুলো নিয়মিত করতে পারলে জীবন ধীরে ধীরে বদলে যাবে।