বাংলাদেশের শিল্প ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তা ও আধুনিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো। ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত এই প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই এক্সপোতে সহযোগিতায় রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এনএফপিএ (ইউএসএ)। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ (এসইউপি) এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। আয়োজনে সভাপতিত্ব করেন ইসাবের প্রেসিডেন্ট স্কোয়াড্রন লিডার এম দিদারুল ইসলাম (অব.) এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন মাহমুদ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ৩০টি দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তারা ১৩টিরও বেশি পণ্য ও সেবা বিভাগে আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি এবং সাইবার সিকিউরিটি প্রযুক্তি তুলে ধরছে। এছাড়া প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও শিল্পনিরাপত্তার বিভিন্ন আধুনিক পণ্যও এখানে প্রদর্শিত হচ্ছে।

কনভেনিং স্পনসর নাফকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই এক্সপো দেশের অগ্নি ও শিল্পনিরাপত্তা নীতিমালা বাস্তবায়নে সহায়ক হবে এবং বাংলাদেশকে একটি নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।