দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগসহ নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর এক সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে দুই দেশের সম্পর্কের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন উভয় প্রতিনিধি। এ সময় দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী রাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা গভীর করা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করার সম্ভাবনাময় দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি খাত, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও পর্যটনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে এগিয়ে নেওয়ার উপায় নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন নোমান চৌধুরীকে অভিনন্দন জানান নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে নেপালের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।

আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্ককে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার ওপর জোর দেওয়া হয়। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলোর মাধ্যমে যোগাযোগ বাড়িয়ে উভয় দেশের জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখা এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার আশাবাদ পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।