দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল তুলে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে।পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দিয়ে শুরু; এখন নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ক্ষেত্রেও বিদেশি ও বেসরকারি অপারেটর নিয়োগের উদ্যোগ চলছে। আর এমন উদ্যোগে পিছিয়ে নেই ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক দল বিএনপিও। সরকারের অজুহাত, বিদেশি বিনিয়োগের সঙ্গে উন্নত প্রযুক্তি যুক্ত হলে বন্দরের দক্ষতা বাড়বে। কিন্তু নিয়ন্ত্রণ যে হারাবে রাষ্ট্র, এ নিয়ে শঙ্কিত শ্রমিক সংগঠনগুলো।

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সেলিম জানান, ৬ মাসের জন্য অপারেটর হিসেবে বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তারা।

তিনি বলেন, “যথাযথ নিয়মে দরপত্রে অংশগ্রহণ করি। দরপত্রে আমরাই সর্বনিম্ন দর দিয়েছিলাম। পাশাপাশি বন্দরের কার্যক্রমে আমাদের অভিজ্ঞতা আছে। ৪০ বছর ধরে বন্দরের বিভিন্ন কাজে আমরা সম্পৃক্ত। আশা করি সুনাম অক্ষুণ্ন রেখে আমরা কাজ চালিয়ে যেতে পারব।”

সিসিটি পরিচালনায় সব রকমের প্রস্তুতি আছে জানিয়ে সেলিম বলেন, “সব ঠিক থাকলে আজ (সোমবার) রাত ১২টা থেকে দায়িত্ব গ্রহণ করতে পারব ইনশাল্লাহ।”

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দরের সিসিটি প্রতিযোগিতামূলক দরপত্র পদ্ধতিতে গত ছয় বছর ধরে পরিচালনা করে আসছিল দেশি বেসরকারি কোম্পানি সাইফ পাওয়ার টেক। ২রা নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় পরের তিন সপ্তাহ সাইফ পাওয়ার টেককে কাজ চালিয়ে যেতে বলে বন্দর।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সিসিটিতে দীর্ঘ মেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়। ওই প্রক্রিয়া এখনো চূড়ান্ত না হওয়ায় ছয় মাসের জন্য সিসিটিতে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত হয়। সীমিত দরপত্র পদ্ধতিতে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগে ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। ১৮ নভেম্বর দরপত্র কেনা ও ১৯ নভেম্বর দরপত্র জমার সময় দেওয়া হয়। এই স্বল্প সময়ের মধ্যে দরপত্র জমা দেওয়া চারটি কোম্পানি হল— এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম -ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

দরপত্র জমা দিতে মাত্র দুই দিন সময় দেওয়ায় ইচ্ছা থাকার পরও আগ্রহী অন্য অপারেটররা দরপত্র জমা দিতে পারেনি বলে ক্ষোভ জানান বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন— বোটসোয়ার সভাপতি ফজলে একরাম চৌধুরী। পিপিআর বিধি না মেনে এই টার্মিনালে অপারেটর নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুসারে সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) বিধান মেনেই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
বন্দরের কোন টার্মিনাল কার পরিচালনায়?

চট্টগ্রাম বন্দরে বর্তমানে চারটি প্রধান কন্টেইনার টার্মিনাল চালু আছে: এনসিটি, সিসিটি, জিসিবি এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি)। ২২ বছরের চুক্তির আওতায় পিসিটির পরিচালনার দায়িত্ব পায় সৌদি প্রতিষ্ঠান ‘রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল’ (আরএসজিটিআই)। প্রতিষ্ঠানটি এখন টার্মিনালটি পরিচালনা করছে। এ ছাড়া ঢাকার কাছের পানগাঁও আইসিডি পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের ‘মেডলগ’। আর লালদিয়ার চরের দায়িত্ব ৩০ বছরের জন্য পেতে যাচ্ছে ডেনমার্কের ‘এপিএম টার্মিনালস’।

বন্দরটির সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ টার্মিনাল হলো নিউমুরিং কন্টেইনার টার্মিনাল। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, বন্দরের মোট কন্টেইনার ব্যবস্থাপনার প্রায় ৪৪ শতাংশই হয় এই টার্মিনালে। সম্প্রতি জি-টু-জি ও পিপিপি কাঠামোর অধীনে টার্মিনালটি আধুনিকায়ন ও পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর সঙ্গে ১৫ বছরের চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে সিসিটি ও জিসিবির অপারেটর হওয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি প্রতিষ্ঠান আরএসজিটিআই। এই প্রক্রিয়া এগিয়ে নিতে নৌপরিবহন মন্ত্রণালয় ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে। ফলে বন্দরের প্রায় সব বড় টার্মিনালই কোনো না কোনো বিদেশি প্রতিষ্ঠানের পরিচালনায় দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
বিদেশি অপারেটর নিয়োগে সরকারের যুক্তি কী?

সরকার কেন বিদেশি প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকছে—এ প্রশ্নে নৌপরিবহন মন্ত্রণালয় ও বন্দর-সংশ্লিষ্ট কর্মকর্তারা দক্ষতা বৃদ্ধি এবং আধুনিকায়নের কথা বলছেন। সরকারের ধারণা, আন্তর্জাতিক মানের অপারেটর যুক্ত হলে বন্দরে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হবে। বর্তমানে জাহাজ থেকে কন্টেইনার খালাসে যে সময় লাগে, ডিপি ওয়ার্ল্ড বা আরএসজিটিআইয়ের মতো অভিজ্ঞ প্রতিষ্ঠান কাজ শুরু করলে জাহাজের অপেক্ষার সময়-অর্থাৎ ‘টার্নঅ্যারাউন্ড টাইম’-কমতে পারে। তাতে আমদানি ও রপ্তানির খরচ কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। বিদেশি বিনিয়োগের বিনিময়ে রাষ্ট্র বড় অঙ্কের কনসেশন ফি ও রাজস্বও পেতে পারে বলে সরকারের প্রত্যাশা।

এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের বড় অংশ জুড়ে রয়েছে প্রস্তাবগুলোর আর্থিক তুলনা এবং অন্য প্রতিষ্ঠানগুলোর দর। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও সিদ্ধান্তের বিরোধীরা বলছেন, এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের চেয়ে বেশি রাজস্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল দেশীয় ও বহুজাতিক কয়েকটি প্রতিষ্ঠান।

দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কনসেশন ফি হিসেবে ২ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করে। বিপরীতে, দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ ২ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার কথা জানায়। প্রতি কন্টেইনারে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবের চেয়ে অন্তত ৫ ডলার বেশি রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল প্রতিষ্ঠানটি।

দেশীয় তিন প্রতিষ্ঠানের জোট ‘সাইফ-কসমস-এভারেস্ট পোর্ট সার্ভিসেস’ অবশ্য ইজারা নিতে চায়নি; তারা শুধু টার্মিনাল পরিচালনার দায়িত্ব চেয়েছিল। তাদের প্রস্তাব ছিল, কন্টেইনারপ্রতি ৯২ ডলার রাজস্ব দেওয়া হবে।

সংগ্রাম পরিষদের দাবি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) বর্তমানে সফলভাবে এনসিটি পরিচালনা করছে এবং বন্দরটির নিট আয়ও ভালো। তাদের আশঙ্কা, এই অবস্থায় দীর্ঘমেয়াদি পরিচালনার দায়িত্ব বিদেশি রাষ্ট্রায়ত্ত বা বহুজাতিক প্রতিষ্ঠানের হাতে দিলে বাংলাদেশ বিপুল রাজস্ব হারাতে পারে। একই সঙ্গে অর্জিত মুনাফা দেশের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও থাকবে।