অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় অনুপ্রবেশ করেছেন কয়েক ডজন ইসরাইলি বসতি স্থাপনকারী। জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা কয়েকটি দলে ভাগ হয়ে আল-আকসা মসজিদের পূর্বাংশে প্রবেশ করেন।

অনুপ্রবেশের সময় তাদের মধ্যে কয়েকজন ডোম অব দ্য রকের বিপরীত পাশে দাঁড়িয়ে কথিত ‘এপিক প্রোস্ট্রেশন’ বা বিশেষ ধরনের ধর্মীয় সিজদা পালন করেন। পুরো সময়জুড়ে ইসরাইলি দখলদার বাহিনী তাদের নিরাপত্তা প্রদান করে।

আল-আকসার পূর্বাংশে বসতি স্থাপনকারীদের এ ধরনের ধর্মীয় আচার পালন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অন্যদিকে, বসতি স্থাপনকারীদের অবস্থান বা চলাচলের জন্য নির্ধারিত পথগুলোতে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ ও চলাচলে বাধা দেওয়া হচ্ছে। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, সকাল ও বিকেলে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের সময় মুসল্লিদের ওপর এই বিধিনিষেধ কার্যকর থাকে।