যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়ে ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডাস্থ অবকাশযাপন কেন্দ্রের কাছাকাছি এলাকায়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, সেখানকার একটি সড়কে বড় গর্ত তৈরি হয়েছে এবং চারপাশে আগুনের পোড়া দাগ ছড়িয়ে রয়েছে। এছাড়া সড়কজুড়ে উড়োজাহাজটির চূর্ণবিচূর্ণ অংশের পাশাপাশি কংক্রিটের টুকরা ও নানান ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে। আবাসন ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প এবং স্কটিশ বংশোদ্ভূত মেরি ট্রাম্প দম্পতির পাঁচ সন্তানের মধ্যে ট্রাম্প চতুর্থ। শৈশবে স্বভাব চঞ্চল ও দুরন্ত প্রকৃতির হওয়ায় তাঁকে নিউইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে পড়াশোনা করতে পাঠানো হয়। পরবর্তীতে ১৯৬৮ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে তিনি পৈতৃক ব্যবসায় যুক্ত হন। ধনকুবের বাবার প্রতিষ্ঠানে একেবারে নিচের পদে কাজ শুরু করলেও নিজ যোগ্যতায় ব্যবসা প্রসারিত করে তিনি হোটেল, বহুতল ভবন, গলফ কোর্স ও ক্যাসিনোর বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার দীর্ঘদিনের স্পনসর ট্রাম্প জনপ্রিয় টিভি শো 'দ্য অ্যাপ্রেনটিস' এবং রেসলিং ম্যাচ উপস্থাপনা করে বিনোদন জগতেও তারকাক্যাতি অর্জন করেন। তবে ব্যবসায়িক জীবনে তিনি একাধিকবার নিজেকে দেউলিয়া ঘোষণা করা ছাড়াও বেশ কিছু মামলার সম্মুখীন হন। ব্যক্তিজীবনে তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং পাঁচ সন্তানের জনক। Czech মডেল ইভানা (বিচ্ছেদ ১৯৯২) ও মার্লা ম্যাপলসের (বিবাহ ১৯৯৩, বিচ্ছেদ ১৯৯৯) পর ২০০৫ সালে তিনি মডেল মেলানিয়াকে বিয়ে করেন, যিনি পরবর্তীতে মার্কিন ফার্স্ট লেডির দায়িত্ব পালন করেন।
জীবনের দীর্ঘ সময় ব্যবসা ও শোবিজে কাটালেও ২০১৫ সালের ১৫ জুন ট্রাম্প হঠাৎ প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। শুরুতে বিষয়টি নিয়ে নানা হাসিঠাট্টা হলেও তিনি তাঁর লক্ষ্য থেকে সরেননি এবং রিপাবলিকান পার্টির ১৬ জন প্রার্থীকে পেছনে ফেলে দলীয় মনোনয়ন বাগিয়ে নেন। ২০১৬ সালের ৮ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে নাটকীয়ভাবে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালের ২০ জানুয়ারি শপথ নেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের শুরু থেকেই রাশিয়া এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অনুরাগের কথা জানানো, অভিবাসী, নারী, মুসলিম সমাজ ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া এবং যৌন হয়রানির অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। জয়ের পর নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দীর্ঘ তদন্ত চলে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি মুসলিম নিষেধাজ্ঞাসহ একের পর এক বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেন এবং প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নানা মন্তব্য ও সংবাদমাধ্যমের সঙ্গে বিরোধে জড়িয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। প্রশাসনের ভেতরের নানা অস্থিরতা এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ নীতির নানা সমালোচনা সত্ত্বে পরবর্তীতে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইচ্ছেও প্রকাশ করেন।




