ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর জড়িত থাকার ঘটনায় নাটোরজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতির মধ্যেই নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন।

বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এমপির ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলছেন। গত মঙ্গলবার রাতে ছাত্রদল নেতা শাকিলের জানাজা ও দাফনের পরপরই আশফাক আহমেদ নামে এক প্রবাসীর ফেসবুক আইডি থেকে এমপির তিনটি ভিডিও ক্লিপ প্রকাশ পায়। প্রায় পাঁচ মিনিটের এই ভিডিওগুলোতে এমপি আজিজকে এক নারীর সঙ্গে আপত্তিকর কথা বলতে ও অঙ্গভঙ্গি করতে দেখা যায়। আশফাক নামের ওই আইডি থেকে এর আগেও এমপির বিভিন্ন অপকর্ম ও তার দুই সন্তানের অনৈতিক কাজের সমালোচনা করা হচ্ছিল।

গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামকে গত ১৪ অক্টোবর রাতে চাঁচকৈড় বাজার থেকে ফেরার পথে হেলমেট পরা দুই যুবক কুপিয়ে গুরুতর জখম করে। আহত হওয়ার ১২ দিন পর সোমবার রাত ৮টায় ঢাকার বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হত্যা মামলায় এমপিপুত্র নুরুজ্জামান মিন্টু বর্তমানে তিনদিনের রিমান্ডে রয়েছেন। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত পরিপত্রে মিন্টুকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শাকিলের জানাজায় এমপি আজিজের বক্তব্য দেয়ার সময় উপস্থিত জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। জানাজা শেষে চাঁচকৈড় বাজারের রাশ আরবান মেগা শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এদিকে নিজের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে এমপি আব্দুল আজিজ বলেন, প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে তার সম্মানহানি করার চেষ্টা করছে এবং তিনি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন।

ছাত্রদল সূত্রে জানা যায়, এমপি আজিজের দুই ছেলের অনুসারীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। নিহত শাকিল এমপির ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের অনুসারী ছিলেন। শাকিল গত ২০ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন এবং থানায় সাধারণ ডায়েরি করার কথা উল্লেখ করেছিলেন। পরিবারের অভিযোগ, পুলিশ তার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়নি। শাকিল আহত হওয়ার পরও পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি।

এরপর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমনকি বিএনপি’র জেলা নেতৃবৃন্দসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার পদত্যাগ দাবি করেন। প্রায় পাঁচ মিনিটের তিনটি ভিডিও ক্লিপে আজিজকে এক নারীর সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর কথা বলতে দেখা যায়। এমন কি এসময় তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। আশ

২০শে এপ্রিল নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। সেখানে থানায় সাধারণ ডায়েরি করার কথাও উল্লেখ করেছিলেন। তার বাবা রবিউল করিম বলেন, শাকিলের নিরাপত্তাহীনতার বিষয়টি গুরুত্ব দেয়নি পুলিশ। শাকিল আহত হওয়ার পরও পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি। উল্লেখ্য, ১৪ই অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈ