নগর প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টায় নগরের দামপাড়ার সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সেপ্টেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এ নির্দেশ দেন।

সভায় নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও নিষ্পত্তি এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়।

সিএমপি কমিশনার সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

রুজু হওয়া হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মামলা নিষ্পত্তির হার বাড়ানো এবং গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলের গতি বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে সিএমপি কমিশনার ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।সভায় সেপ্টেম্বরে দায়িত্ব পালনে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।