বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার : অখিল বিশ্বপতি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জন্মাষ্টমী মহোৎসব পালিত হয়েছে। আজ শুক্রবার (১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) দিনব্যাপী আয়োজিত এ মহোৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ প্রতিযোগিতা, শ্রীমদ্ভাগবত পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়।

উৎসবের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চকরিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী অসংখ্য নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আজিজ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দাশ।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান। প্রধান অতিথি বলেন, জন্মাষ্টমীর মূল শিক্ষা হলো ধর্ম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠা করা এবং সম্প্রীতি ও শান্তির বার্তা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মলীলার স্মরণে প্রার্থনা ও পূজায় অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় পরিবেশনায় মহোৎসবের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ দাশ।