যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণকালে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক সেনা নিখোঁজ হয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, বুধবার মার্কিন বাহিনীর একটি এমএইচ-৬০এস সিহক হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণ করে, এতে একজন নিখোঁজের পাশাপাশি কয়েকজন আহত হয়েছে। হেলিকপ্টারটি শত্রুতামূলক পদক্ষেপে বিধ্বস্ত হয়েছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বলেছে, “একজন এয়ারক্রুম্যান নিখোঁজ রয়েছেন। ওই অঞ্চলে থাকা মার্কিন নৌবাহিনীর নৌবহর তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

হেলিকপ্টারটি ওই অঞ্চলে থাকা ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরীতে মোতায়েন ছিল বলে তারা জানিয়েছে।

এমএইচ-৬০এস সিহক মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত বহুমুখী এবং শক্তিশালী দুই-ইঞ্জিনের একটি সামরিক হেলিকপ্টার।

হেলিকপ্টারের পানিতে অবতরণ করা বিপজ্জনক হতে পারে। এমনকী খুব অভিজ্ঞ পাইলট থাকলেও হেলিকপ্টারের উপরের অংশ ভারী হওয়ায় পানিতে অবতরণের সময় প্রায়ই উল্টে ডুবে যায়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের এখন যুদ্ধবিরতি চলছে। তারপরও হরমুজ প্রণালিকে ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলায় ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।