দি ক্রাইম বিডি

default-logo
বাংলা
English
/ /
Facebook Whatsapp Youtube Twitter Instagram Link
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • নারী ও শিশু
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • সারা বাংলা
    • ধর্ম
    • মতামত
    • মুক্তমত
    • নির্বাচনের মাঠ
    • বিজ্ঞান
  • আরো
    • ফিচার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • লাইফস্টাইল
    • সাহিত্য
    • স্বাস্থ্য
    • আইন আদালত
    • অর্থনীতি
  • সব খবর
  • ই-পেপার
  • ভিডিও নিউজ

শিরোনামঃ

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম || ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে সাড়ে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ || সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ || আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান || মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে ভাংতিসংকট ও অচলযন্ত্র, কাউন্টারে দীর্ঘ লাইন || জয় বাংলা এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির || সিরাজগঞ্জের কাজীপুরে প্রকৃতিজুড়ে শীতের আগমনী বার্তা || ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দিলেন ট্রাম্প || ১৬ জেলায় সহিংসতা ও নাশকতা, ঢাকার জনজীবনে নেই কোনো প্রভাব || উত্তরায় গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ || ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু || রিয়াদের পিআইএফ সদর দপ্তরে হুতি বিদ্রোহীদের হামলা || রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি || দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন || মিরপুরে ঝুটের গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫ জন হাসপাতালে || রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ: হুমায়ুন কবির || ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, দোকানপাট খুললেও কাটেনি আতঙ্ক || ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস || গাজায় ইসরাইলি হামলায় নিহত মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন্ধু || চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অক্ষত শাখা ||

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত উদ্ধারকারীরা কোচিং সেন্টারটির ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের ও ৩০ বছর বয়সী একজন নারী শিক্ষককে উদ্ধার করেন।

পাকিস্তানের লাহোর শহরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

মঙ্গলবার বিকালে লাহোরের কাহনা এলাকার এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে। তবে অধিকাংশের বয়স ৯ বছরের কম।

পাঞ্জাব প্রদেশের জরুরি পরিষেবা জানিয়েছে, উদ্ধারকারীরা কোচিং সেন্টারটির ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের ও ৩০ বছর বয়সী একজন নারী শিক্ষককে উদ্ধার করেন। সেখানে প্রায় ২২ জন শিশু ও ওই নারী শিক্ষক ছিলেন। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেসক্যু ১১২২ এর মুখপাত্র এক বিবৃতিতে জানান, ওই নারী শিক্ষক ও আহত আট শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজম বোখারি জানান, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে কোচিং সেন্টারটির নিবন্ধনহীন আর সেটি ব্যক্তিগত মালিকানাধীন এক আবাসিক ভবনের ভেতরে জীর্ণ একটি ছাদের নিচে ছিল।

সন্তান হারানো মায়েদের কান্না। ছবি: রয়টার্স 

রয়টার্স লিখেছে, পাকিস্তানে এ ধরনের কোচিং সেন্টার ছড়িয়ে আছে। এসব কোচিং সেন্টারে শিশুরা স্কুল সময়ের বাইরে অতিরিক্ত পাঠ গ্রহণ করে। এক বিবৃতিতে বোখারি বলেছেন, “যদি অবহেলা, অসতর্কতা বা আইন লঙ্ঘন প্রমাণিত হয় তাহলে দায়ীদের কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।” বিবৃতিতে বোখারি জানিয়েছেন, বর্ষা মৌসুমের আগে অনিরাপদ ভবনগুলো জরিপ করতে এবং অনিবন্ধিত কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠোর নিয়মকানুন চালু করতে প্রাদেশিক কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শিশুদের মৃত্যু গভীর শোকা প্রকাশ করেছেন এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Post Views: 124
সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে সাড়ে ৬৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

সম্পর্কিত পোস্ট

ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দিলেন ট্রাম্প
রিয়াদের পিআইএফ সদর দপ্তরে হুতি বিদ্রোহীদের হামলা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি
গাজায় ইসরাইলি হামলায় নিহত মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন্ধু
আরো পড়ুন
  • সম্পাদক ও প্রকাশকঃ বুলবুল ভট্টাচার্য
  • সম্পাদকঃ আশীষ চন্দ্র নন্দী
  • চট্টগ্রাম অফিসঃ  একে ট্রেড সেন্টার (৪র্থ তলা) মুরাদপুর চট্টগ্রাম
  • ইমেইলঃ [email protected], [email protected]
  • মোবাইলঃ ০১৮১২ ৬৮১১০০, ০১৮১৯৮০১৭৪৫
  • ঢাকা অফিসঃ ২১৯/১ নুর ভবন, ২য় তলা, রোড় নং-১ , ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০

  •