কক্সবাজার জেলা প্রতিনিধি: “জ্ঞানের আলো ছড়িয়ে দিব সবার লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুরাজপুরে মেধা বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৯ মে) স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব সুরাজপুরের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা সানাউল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

পরে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং আয়োজকদের এমন উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান।