চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) বিষয়টির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফল প্রকাশ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রস্তাবিত সময়ের মধ্য থেকে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন চূড়ান্ত করা হয়।

এ বছর সারা দেশে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।