আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা প্রশাসনিক বিভাগীয় দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোন ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। দলের নাম ভাংগিয়ে কোন কিছু করা যাবে না।

আজ বৃহস্পতিবার(০৫ মার্চ) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবনির্বাচিত এমপি আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরো বলেন,সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। নদী থেকে বালি উত্তোলন চলবে না।

নবনির্বাচিত এমপি আলহাজ সরওয়ার জামাল নিজাম প্রথম মাসিক আইন শৃঙ্খলা সভা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, চাতরী চৌমুহনী যানজট নিরসন সহ হাটবাজারের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জনগণের জান মাল নিরাপত্তা বিধান ও এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা দেখতে চায়। তিনি আনোয়ারা উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী সহ উপজেলার বিভাগীয় কর্মকর্তাগণ ও কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।