দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনের অদূরে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক রেলকর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাত ৮টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত ছাবের আহমদ (৫২) রেলের বেডিং পোর্টার পদে কর্মরত। তিনি ট্রেনের এসি ও অন্যান্য কোচে যাত্রীদের জন্য চাদর, বালিশ ও কম্বল সরবরাহের দায়িত্বে ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

রেলওয়ের সাহারবিল স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে এক রেল স্টাফ গুরুতর আহত হন। ডুলাহাজারা স্টেশনে ট্রেন পৌঁছানোর আগেই ঘটনাটি ঘটে।

সহকর্মীদের সহায়তায় আহত ছাবের আহমদকে প্রথমে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডুলাহাজারা স্টেশন মাস্টার মোহাম্মদ মোস্তফা জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী রেলপথে এ পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেল সংশ্লিষ্টরা জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। এতে যাত্রী ও রেলকর্মীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এর আগেও কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে চকরিয়া ও আশপাশ এলাকায় একাধিকবার এমন ঘটনা ঘটেছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রেলকর্মীরা।